Wednesday, September 12, 2012

পটিয়ায় সাহিত্য বিশারদ পাঠাগার সরকারি পৃষ্ঠপোষাকতার অভাবে হারিয়ে যাচ্ছে অতিহ্য
বাংলা সাহিত্যের অমর গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের ৫৯ তম মৃত্যু বার্ষিকী আগামী ৩০ সেপ্টেম্বর তাঁর  স্মৃতি রক্ষাতে চট্টগ্রাম জেলার প্রাচীন বিদ্যাপীঠ পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র আবদুল করিম সাহিত্য বিশারদের নামে, তাঁর নিজের হাতে গড়া গণ পাঠাগারটি বর্তমানে সরকারি এবং বেসরকারী রক্ষনা বেক্ষন না থাকায় এর অতিহ্য হারাতে বসেছে।
সাহিত্য বিশারদের স্মৃতি ধরে রাখার জন্য ২০০১ সালে আ’লীগ সরকারের শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রী এম এ মান্নান সাহিত্য বিশারদের নামে পাঠাগারটির নামকরণ করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।্এক সময় পাঠাগারটিতে প্রতিদিন শত শত শিক্ষার্থী  বই পড়ার জন্য ভিড় জমাত। দীর্ঘ দিন ধরে  এ পাঠাগারটিতে সরকারি ব্সেরকারি খাতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার ফলে পাঠাগার ভবন ও  পর্যাপ্ত আসবাবপত্র না থাকার কারেনে বই পড়ার সে শিক্ষার্থীদের আমেজ  পূর্বের মত নেই বললে চলে।
বর্তমান পাঠাগারে প্রায় ৬ হাজারের অধিক বই সংরক্ষিত রয়েছে। এর মধ্যে অধিকাংশ বই আদিকালের এবং শত বছরের পুরানো। এ ছাড়াও  অনেক নাম করা রবিন্দ্র-নজরুরে সম্পাদিত  পুরানো পত্রিকার কপি  পাঠাগারে সংরক্ষিত রয়েছে। এ পাঠাগার থেকে নিয়মিত প্রকাশ করা হয় একটি  দেয়ালিকা পত্রিকাও। আগামী ৩০ সেপ্টেম্বর সাহিত্য বিশারদের মৃত্যু বার্ষিকী, এ উপলক্ষে পটিয়া বিভিন্ন সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সৃনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ, সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ, পটিয়া প্রেস ক্লাব ও সাংবাধিক সমিতিসহ উল্লেখযোগ্য।
এ ব্যাপারে সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের সভাপতি ও ভূর্ষি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ জানয়েছেন, বাংলার সাহিত্য জগতের উজ্জ্বল নকত্র উপমহাদেশের ক্যাতিয়মান পুরুষ মুন্সি আবদুল করিম সাহিত্য বিষারদের স্মৃতি বিজরিত পটিয়ায় সাহিত্য বিষারদ স্মৃতি সংসদের পক্ষ থেকে আগামী ৩০সেপ্টেম্বর দিনব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল, পুষ্প মাল্য অর্পন ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান।
২০০৪ সালে বিএনপি-জমায়াত জোট সরকার জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ১৪৯টি বই পাঠাগারের জন্য অনুদান দেয়। ২০০৯ সালে মহাজ্টো সরকার ক্ষমতায় এলে অধিকাংশ বই রাজনৈতিক বিষয়ে লেখা হওয়ায় পাঠাগার থেকে নিয়ে যায়। ২০১০ সালে  কিছু মুত্তিযোদ্ধা ভিত্তিক বই জাতীয় গ্রন্থাগার থেকে দেওয়া হয়।
১৮৪৫ সালে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হয়। ১৮৫৯ সালের দিকে স্কুলটি মাধ্যমিক বিদ্যালয়ে পরিনত হয়। ১৮৬৭ সালে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা  প্রথম এন্টার্স পরীক্ষায় অংশ গ্রহন করেন। মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ ১৮৯৩ সালে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এন্টার্স পাশ করেন বর্তমান এস এস সি পরীক্ষর সমমান।
মৃত্যুর আগ পর্যন্ত আবদুল করিম সাহিত্য বিশারদ পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি স্কুলের সভাপতির  দায়িত্বে থাকা কালিন সময়ে শুরু হয় পটিয়া স্কুলে  পাঠাগার গড়ার কাজ।
১৮৩১ সালে আবদুল করিম সাহিত্য বিশারদ পটিয়া পৌর সভার সুচক্রদন্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি মৃত্য বরণ করেন। তিনি বাংলা সাহিত্য হারিয়ে যাওয়া প্রাচীন পুথিঁ সংগ্রহ করে বাংলা সাহিত্য ভান্ডারকে পরিপুর্ণ করেছেন তিনি আড়াই হাজারের বেশী পুর্থি সাহিত্য সংগ্রহ করে বাংলা একাডেমী , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,কদম মেবারক এতিমা খানায় সংক্ষন রয়েছে তা লেখা ও  সম্পাদিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। পটিয়া আর্দশ স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, সাহিত্য বিশারদ আমাদের স্কুলের ছাত্র হিসেবে আমরা খুব গর্ব বোধ করি সাহিত্য বিশারদের জন্ম-মৃত্যু বার্ষিকী সরকারীভাবে পালন করার জন্য সরকারের নিকট দাবি জানান।
এ ব্যাপারে পটিয়ার প্রাচীণতম সাহিত্য সংগঠন সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালাঞ্চের সাধারণ সম্পাদক সাংবাধিক শিবুকান্তি দাশ বলেন, তিনি প্রাচীণ পুঁথি সাহিত্যকের একত্রিত করে বাংলা সাহিত্য ভান্ডারকে বিকাশিত করেছেন। তার সৃষ্টিশীল কর্মের জন্য বাঙ্গালী জাতি সাহিত্য বিশারদকে চিরদিন স্বরণ করবেন।
সাহিত্য বিশারদ স্মৃতি পাঠাগারের গ্রন্থগার ও শিক্ষক রাশেদুল হক মিজান ও শিক্ষক আবদু ছত্তার এবং সুনীল কুমার বডুয়া বলেন,আমাদের পাঠাগারটি আধুনিকায়ন না হওয়ায় আগরে মত পাঠক আসছে না। ছাত্রদের তুলনায় পাঠাগারের আয়তন অনেক ছোট বর্তমান সস্কুলের ছাত্র সংখ্যা ১২/১৫ শ জন শিক্ষার্থী আমাদের স্কুলে রূেয়ছে।
পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রপৌর নাগরিক ছাত্র পরিষদের সমন্বয়ক  এজেটএম আহমদ উল্লাহ, সাংবাদিক  মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন পটিয়া স্কুলের পাঠাগারটি চট্টগ্রাম জেলার মধ্যে সব চেয়ে বড় পাঠাগার হিসেবে এক সময় খুব সুনাম ছিল প্রতি বছর বিভিন্ন সাহিত্য-সাঙস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হত এখন কিন্তু হচ্ছে না,  আমাদের স্কুল কতৃপক্ষ সাহিত্য বিশারদের মত একজন খ্যাতনামা ব্যক্তির মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোন কর্মসুচীর আয়োজন না করায় আমরা হতাশ।

Friday, May 18, 2012

Patiya Municipal News

পটিয়া পৌরসভার কার্যক্রম অস্থায়ী ভবনে  ২৩ বছর পার নিজস্ব ভবণ নির্মান করতে পারেনি পৌর কতৃপক্ষ॥
নজরুল ইসলাম, পটিয়া॥ চট্টগ্রামের পটিয়া পৌর সভা প্রতিষ্টা হওয়ার প্রায় ২৩ বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন নিজস্ব ভবন  নির্মান করতে পারেনি পৌর কতৃপক্ষ। সাবেক ম্যাজিষ্ট্রট কোট ভবনে অস্থায়ীভাবে  কেটে গেল এতটা বছর।  দেশের প্রথম শ্রেনীর পৌরসভার মধ্যে পটিয়াও একটি আগামীতেও পৌর ভবন দেখতে পাবে কিনা হবে  সন্দেহ আছে পৌরবাসীর।পটিয়া পৌর ভবন না থাকার কারনে  বিভিন্ন নাগরিক সুবিধা  থেকেও বঞ্চিত। জানা যায় তৎকালিন বিএনপি দলীয় পটিয়ার সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল ২০০৬ সালে জুলাই মাসে পৌর ভবণ নির্মান করার জন্য এক কোটি টাকার একটি চেক প্রদান করে  ভিত্তি প্রস্তর স্থাপন করলেও ভুমি নিয়ে জটিলতার কারনে কাজ করকে পারেনি।   অধ্যবদিও ভবন নির্মান কাজের আলোর মুখ দেখাতে  পারেনি পৌর কতৃপক্ষ। পটিয়া পৌরসভা ১৯৮৯ সালের জাতীয় পার্টি এরশাদ সরকারের  শেষের দিকে জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর চেয়ারম্যান শামসুল আলম মাষ্ঠারের প্রচেষ্ঠায়  পটিয়া পৌরসভা প্রতিষ্ঠা হয়।পটিয়া পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর ১৯৯০ সালের দিকে পটিয়া পৌর প্রসাশকের দায়িত্ব পালন করছেন তৎকালিন বিএনপি নেতা মোহাম্মদ আলী,এর পর  দুইবার পৌর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজা¦ শামসুল আলম মাস্টার, গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পটিয়া পৌর মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা আলহাজ্ব  নুরুল ইসলাম সওদাগর, সর্বশেষ  ২০১১ সালে পটিয়া পৌর মেয়র নিবাচিত হন আ’লীগ নেতা অধ্যাপক হারুনুর রশীদ।
পটিয়া পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর ১৯৯০ সালের দিকে সাবেক ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনকে অস্থায়ীভাবে পটিয়া পৌর সভার কার্যক্রম শুরু করার জন্য গণ পূর্ত মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে কাজ শুরু করলেও দীর্ঘ ২৩ বছরের কোন খানে জায়াগা না পাওয়ায় অজুহাতে পৌর কতৃপক্ষ এখনো সেখানে কাজ চালিয়ে যাচ্ছে। পটিয়া পৌর সভার মেয়রের আসনে বিভিন্ন দলের ব্যক্তিরা বিভিন্ন সরকারের সময়ে নির্বাচিত হলেও কেউ ২৪ বছরের মধ্যে পটিয়া পৌর সভার জন্য নিজস্ব ভবন নির্মান করতে পারেনি।
দীর্ঘ দিনের পটিয়া পৌর সভার নিজস্ব ভবন না হওয়ার কারনে পৌরবাসীদের  এক ধরনের ক্রোভ সৃষ্ঠি হয়েছে নিজস্ব ভবণ না থাকার কারনে পৌরবাসী বিভিন্ন সেবা থেকেও বঞ্চিত হচ্ছে । 
পটিয়া পৌর ছাত্র পরিষদের আহবায়ক এ জেট এম আহমেদ উল্লাহ বলেন, ১৪ নং বোর্ড অফিসকে পৌরসভা অফিস হওয়ার কথা থাকলেও তা না করায় এখন বেদখলে আছে, য্যেগ্য নেতৃত্বের অভাবে দীর্ঘ দিন পরও কতৃপক্ষ অবহেলায় পৌর ভবন নির্মান করতে পারেনি।
সাবেক পৌর চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম মাস্টার বলেন, আমি চেয়ারম্যান থাকলেও রাষ্ট্র ক্ষমতায় জাতীয় পার্টি না থাকায় পৌর ভবন নির্মান করতে পারেনি, অথচ আমি যেগুলো কাজ করেছি সেগুলো আগামী ২০ বছর যারা পটিয়া পৌর সভায় মেয়র নির্বাচিত হবে তারা করতে পারে না।
পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন পৌর ভবনের জন্য সরকার ৫৩ শতক জায়গা ও এক কোটি ৫৩ লক্ষ টাকার ফান্ড দিয়েছে, আগামী এক বছরের মধ্যে পটিয়া পৌর ভবন নির্মান করা হবে।
................................................নজরুল ইসলাম, পটিয়া প্রতিনিধি, দৈনিক সংবাদ।

Thursday, May 3, 2012

News 03.05.12

পটিয়ার মুজাফ্রাবাদ গণহত্যা দিবস পালিত

আজ বৃহস্পতিবার (৩মে) পটিয়ার খরনা মুজাফ্রাবাদে গণহত্যা দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে শহীদ বেদিতে পটিয়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্থানীয় সামাজিক সংগঠন সম্বনয়, খরনা ইউনিয়ন পরিষদ, শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, মুজাফ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সমাজ কল্যাণ সংঘ, তরুণ সংঘ, পটিয়া গৌরব সংসদ ও বিবেকানন্দ সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সুজিত বিকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর, খরনা ইউপি চেয়ারম্যান মফজল আহম্মদ চৌধুরী, বিধান রায় চৌধুরী, সঞ্জয় চৌধুরী। বক্তব্য রাখেন সমন্বয়ের সভাপতি প্রদীপ কর, সাধারণ সম্পাদক বিপ্লব সেন, উদযাপন পরিষদের সদস্য সচিব অপু ঘোষ, কাজল কর, সান্তুন রায় চৌধুরী, নিতাই ঘোষ, সন্তোষ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১সালে ৩ মে পটিয়ার খরনা হিন্দু অধ্যুষিত মুজাফ্রাবাদ গ্রামে পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় দালালরা গ্রামের চারিদিকে ঘেরাও করে এলাকার তিনশতাধিক নারী পুরুষকে নির্বিচারে হত্যা করেন। তাদের স্মরণে প্রতিবছর বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে আসছেন। # ৩.০৫.১২

Thursday, March 15, 2012

Patiya Govt. College

পটিয়া কলেজ প্রতিষ্ঠার গোড়ার কথা
উপমহাদেশের বহু বরেণ্য শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিবীদ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেক বিপ্লবী নেতা-নেত্রীর জন্মস্থান ও কর্মস্থল যে পটিয়া, একদা (ব্রিটিশ আমল হতে) যে পটিয়া মহকুমা ছিল এবং চট্টগ্রাম জেলার সবচেয়ে শিক্ষিত এলাকা হিসেবে খ্যাত, তা দেশের আপরাপর মহকুমার সাথে জেলায় উন্নিত না হয়ে দু:খজনকভাবে হয়েছে থানায় রূপান্তরিত। ভাবতে আরও অবাক লাগে যে, সাবেক পটিয়া মহকুমার সদর থানা পটিয়ায় (বর্তমান চন্দনাইশ ও আনোয়ারা থানা সহ) ১৯৬২সাল পর্যন্ত কোন কলেজ ছিল না। ব্রিটিশ আমলে পটিয়ায় পার্শ্ববর্তী থানা বোয়ালখালীর প্রত্যন্ত পল্লীতে প্রতিষ্ঠিত কানুনগো পাড়া স্যার আশুতোষ কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজই ছিল যেস সময়ে এ অঞ্চলের ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষা লাভের বিদ্যাপীঠ। বিত্তশালী ঘরের ছেলে-মেয়েরা এ কলেজ দু’টোতে লেখা পড়া করতো। সাধারণ গরীব ঘরের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের তেমন কোন সুযোগ ছিল না।
এ অঞ্চলের সাধারণ ঘরের ছেয়ে মেয়েদের কলেজে পড়াশোনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পটিয়ার বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব এম.এ. কাশেম পটিয়ায় একটি কলেজ  প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। এ ব্যাপারে তিনি তৎকালীন পটিয়া হাই স্কুলের প্রধান শিক্ষাক বাবু রমেশ চন্দ্র গুপ্ত ও পটিয়া থানা আওয়ামী লীগের সেক্রেটারী জনাব হামিদুর রহমানের সার্বিক সহযোগিতায় কাজ শুরু করেন। সেই লক্ষ্যে ১৯৬২সালের অক্টোবর মাসের শেষের দিকে পটিয়া ও আনোয়ারা থানার বিশিষ্ট বিদ্যানুরাগী ব্যক্তিদের নিয়ে পটিয়া হাই স্কুল প্রাঙ্গণে এক সাধারণ সভা আহবান করেন। পটিয়ার নাইখাইন গ্রামের বেঙ্গল ভেটেনারী কলেজ, কলকতা-র সাবেক অধ্যক্ষ ডা: আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় চট্টগ্রাম সদর দক্ষিণ মহকুমা প্রশাসককে সভাপতি, প্রধান শিক্ষক বাবু রমেশ চন্দ্র গুপ্তকে সেক্রেটারী ও জনাব হামিদুর রহমানকে ক্যাশিয়ার করে ১৯সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য ১৬ জন সদস্য ছিলেন ১। জনাব এম.এ. কাশে বি.এ (শিক্ষানুরাগী ও শিল্পপতি), ২। জনাব ডা: আব্দুল লতিফ মিঞা ৩। (চট্টগ্রাম জেলার প্রথম মুসলিম পি.এইচ.ডি, গ্রাম: পটিয়ার নাইখাইন) ৪। জনাব অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী (সাবেক মন্ত্রী), ৫। এডভোকেট সুরেশ চন্দ্র নন্দী, ৬। জনাব ফজল আহমদ ইঞ্জিনিয়ার, ৭। জনাব এডভোকেট আব্দুল জলিল চৌধুরী (আনোয়ারা, পটিয়া), ৮। জনাব আব্দুল মাসুদ চৌধুরী (পটিয়া), ৯। জনাব খলিলুর রহমান, ১০। জনাব জামালুচ ছত্তার চৌধুরী (সাবেক এম.এল.এ), ১১। জনাব ছৈয়দ আহমদ, ১২। জনাব ডা: আব্দুস ছত্তার, ১৩। জনাব আবুল বখতেয়ার, ১৪। মনিন্দ্রলাল সরকার (গড়লা), ১৫। নুরুল আলম এম.এ এবং ১৬। আহমদ কবির মোক্তেয়ার (পটিয়া)।
পটিয়া আদর্শ হাই স্কুলের নিজস্ব জায়গা থেকে বর্তমান পটিয়া হাই স্কুলের মাঠের পাশে পুকুর পাড়ে ২.৫ একর জমি (বর্তমান কলেজ অবস্থিত যে জায়গায়) পটিয়া কলেজ কমিটির সভাপতির নামে কলেজের জন্য স্কুল কৃর্তপক্ষের নিকট থেকে কবল নামা মূলে দান হিসেবে পাওয়া যায় এবং সংলগ্ন আরও ৬৬শতক জমি কলেজ কমিটি বাজার দরে খরিদ করেন। ১৯৬৩সালে কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। তখন বাঁেশর বেড়া ও ছনের ছাউনি দিয়ে নির্মিথ হয় কাঁচা শ্রেণী কক্ষ। ১৯৬৩ সনের জুলাই মাস থেকে উক্ত শিক্ষা বর্ষের কার্যকম আরম্ভ করার জন্য শিক্ষক নিয়োগের দরখাস্ত আহবান করা হয়। (সংক্ষিপ্ত)।

Wednesday, February 15, 2012

Opening Ceremony Patiya Thana, Chittagong
Inaugurate The: Advocate Shamsul Hoque Tuku, MP
Honorable State Minister For Home Affairs