Friday, May 31, 2013

I Love My Country (Bangladesh)


“আমার বাংলাদেশ, আমার গর্ব”
আমাদের বাংলাদেশের গর্ব করার মত এখনও অনেক কিছু আছে । একনজরে দেখে নিন আমাদের বাংলাদেশে কত ভাবে বিশ্ব দরবারে স্বীকৃত ।

ছোট্ট একটি দেশ “বাংলাদেশ” তবে গর্ব করার মত এখন অনেক কিছুই আছে যা আমি আপনি অনেকেই জানতাম না ! জেনে নেয়া যাক আজ আমাদের স্বদেশ সম্পর্কে ।

Ø             দূর্নীতিতে বাংলাদেশ আগে ছিল চ্যাম্পিয়ন, কিন্তু এখন ১৩তম!

Ø             বিশ্বের সুখী রাষ্ট্রসমুহের মাঝে বাংলাদেশের অবস্থান ১১তম!

Ø             পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশের স্থান কক্সবাজার!

Ø             বৃহত্তর সিলেট এখনও ‘দ্বিতীয় লন্ডন’ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত!

Ø             প্রধান ও একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের বাংলাদেশেই! (ভারতের অংশটুকুতে বর্তমানে প্রাণী সম্পদ কম।)

Ø             বিশ্বে এখনও সবচেয়ে বেশী পাট উত্‍পাদন আমরাই করি!

Ø             বাংলাদেশ ফ্রীল্যান্সিং এ এখন বিশ্বে ৩য় এবং খুশির খবর হল এই ধারা অব্যাহত থাকলে আমারা ফ্রীল্যান্সি খাতে ২০১৫ এর দিকে ১ম স্থানে চলে আসবো!

Ø             ‘মসজিদের শহর’ এখনও ঢাকা–ই আছে!

Ø             পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত একমাত্র বাংলাদেশেই (কক্সবাজার)!

Ø             আমাদের শহীদ দিবসই স্বীকৃতি পেয়েছে “আন্তজার্তিক মাতৃভাষা দিবস” হিসেবে!

Ø             পৃথিবীর জনপ্রিয় ভাষাগুলোর মাঝে ‘বাংলা’ এখনও ৪র্থ!

Ø             আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে!

Ø             একমাত্র বাঙ্গালীই এমন জাতি, যারা প্রবাসে থাকলেও নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখে!

Ø             পবিত্র হজ্বের পরেই মুসলমানদের সবচেয়ে বড় মিলনায়তনের স্থান হলো “বিশ্ব ইজতেমা” যা কিনা একমাত্র
Ø             বাংলাদেশেই হয়!

Ø             পবিত্র কাবা’র ৫ ওয়াক্ত নামাজের জন্য নিযুক্ত পাঁচজন ঈমামের মাঝে একজন বাংলাদেশী ! এর চেয়ে বেশি সম্মান আর কোথায় আছে?

Ø             এবারের হজ্বেও স্বয়ং আরবের পরেই সবচেয়ে বেশী সংখ্যক হাজী ছিলেন বাংলাদেশ থেকে!

Ø             পৃথিবীর সয়চেয়ে বড় আর উচ্চতম মন্দির আমাদের বাংলাদেশেই অবস্থিত!

Ø             এখনও প্রতি রমজানে পবিত্র মক্কার মসজিদগুলোতে তারাবীহ এর সালাত পড়ানোর দাওয়াত যারা পান, তাদের দুই– তৃতীয়াংশই বাংলাদেশী!

Ø             ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল–রাউন্ডার সাকিব আমাদের দেশেরই!

Ø             বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ!

Ø             YouTube আবিষ্কারক তিনজনের একজন (জাবেদ করিম) বাংলাদেশী বংশোদ্ভূত!

Ø             বিশ্বের প্রভাবশালী ১০ জন মানুষের মধ্যে “খান একাডেমীর” প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভুত সালমান খান একজন!

Ø             আমাদের বাংলা ভাষা অন্য দেশের ২য় রাষ্ট্রভাষার সম্মান পেয়েছে!

Ø             যুক্তরাজ্যে বাঙালীদেরকে নিয়ে গঠিত হয়েছে “মিনি বাংলাদেশ”!

Ø             চীনে বাঙ্গালীদের জন্য “বাংলাদেশ দিবস” নামে একটি দিন জাতীয়ভাবে পালন করা হয়!

Ø             নিউইয়র্কের সিনেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের আইন করে বিল পাশ করা হয়েছে!

Ø             আমাদের জাতীয় কবির লিখিত কবিতা তুরস্কের জাতীয় সঙ্গীত!


[অথচ আমরা শুধুই চেঁচাই যে আমাদের কিছুই নাই]

No comments:

Post a Comment